দুটো লরির মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হল দুই জনের আহত তিন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার শুলিয়া পাড়া এলাকার 34 নং জাতীয় সড়কে। জানাযায়, এদিন মালদহ মুখি একটি পিকআপ ভ্যান বিরি বোঝায় করে নিয়ে যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি ডাম্পার গাড়ি সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচরে যায়। পিকাপ ভ্যানে থাকা তিন যাত্রী সহ চালক ছিল। ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। আহতদের ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। তবে গুরুতর জখম হওয়ার কারণে তাদের রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠালে রাস্তায় নিয়ে যাওয়ার সময় একজনের মৃত্যু হয়। এই ঘটনার জেরে বেশকিছু সময় জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটাহার থানার পুলিশ। অবশেষে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাতক লড়ি দুটি আটক করেছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শুলিযা পাড়া এলাকায় 34 নং জাতীয় সড়কে ফোর লেন থাকলেও এক সাইডে রাস্তা সংস্কার করা হচ্ছে ফলে দশ চাকা গাড়ি ভুল পথে আসার কারনে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের অনুমান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/jlh12mpVyiQ
উত্তরদিনাজপুর